Chapter 2

Basic Hydraulics

  1. Lesson 7 of 8, 8 min

    Valve-এর পরিবার

    Valve-গুলো দুই পরিবার: pressure সামলায়, আর flow-এর পথ সামলায়। Exam প্রায়ই একটা কাজ বলে নাম চায়।

    Pressure control

    Full flow relief

    কাজ: ACOV বা pump control নষ্ট হলে পুরো output reservoir-এ।

    Thermal relief

    কাজ: আটকা line-এ গরমে ফোলা fluid ছাড়ে, normal-এর প্রায় 10% ওপরে।

    Flap relief

    কাজ: Speed বেশি হলে flap-কে পেছনে সরে যেতে দেয়, attachment বাঁচে।

    Pressure maintaining (priority)

    কাজ: System দুর্বল হলে secondary service ছেঁটে primary service বাঁচায়।

    Pressure reducing

    কাজ: Main pressure কমিয়ে wheel brake-এর মতো service-কে দেয়।

    Brake control valve

    কাজ: Variable reducing valve: pedal, anti-skid আর autobrake মিলিয়ে।

    Flow control

    Non-return (check)

    কাজ: এক দিকে মুক্ত, উল্টো দিকে বন্ধ। Casing-এ arrow, diode-এর মতো।

    Restrictor (choke)

    কাজ: এক দিকে সীমিত, অন্য দিকে মুক্ত। Flap ওঠা বা gear নামা ধীর করে: up line-এ।

    Selector

    কাজ: কোন পাশে pressure, কোন পাশে return। Rotary বা linear spool, open বা closed centre, হাতে বা electric।

    Shuttle

    কাজ: Normal মরলে alternate line নিজে ধরে: brake, gear।

    Sequence

    কাজ: এক কাজ শেষ হলে পরেরটা: door, তারপর gear।

    Modulator

    কাজ: Anti-skid-এর সাথে: প্রথমে full flow, তারপর সীমিত।

    Flow control

    কাজ: নির্দিষ্ট flow, যেমন hydraulic motor-এর স্থির speed।

    Fuse

    কাজ: বড় leak-এ line বন্ধ। এক ধরন pressure drop-এ, আরেক ধরন নির্দিষ্ট পরিমাণ fluid যাওয়ার পরে। Wheel brake-এ থাকেই।

    কোন valve?

    1 / 8, 0 correct

    Gear নামার সময় gravity তাকে টানছে, তবু leg দুম করে পড়ে না। Up line-এ কী বসানো?

    Restrictor কোন line-এ, gear নামার জন্য?
    Up line-এ। নামার সময় return fluid এই line দিয়েই ফেরে, তাই flow আটকালে নামা ধীর হয়।
    Next: System failure, indication, HP pneumatic