Chapter 1

Fuselage, Wings and Stabilizing Surfaces

  1. Lesson 10 of 10, 6 min

    Failure-এর হিসাব আর maintenance

    CS 25.1309-এর মূল কথা একটা উল্টো সম্পর্ক: failure যত ভয়ংকর, তার সম্ভাবনা তত কম হতে হবে। আর একটা single failure কখনো catastrophic হবে না।

    Minor

    প্রভাব: Margin সামান্য কমে, crew-এর কাজ সামান্য বাড়ে

    সম্ভাবনা: Probable

    প্রতি flight hour: < 10^-3

    Major

    প্রভাব: Margin অনেকটা কমে, যাত্রীর অস্বস্তি, হয়তো আঘাত

    সম্ভাবনা: Remote

    প্রতি flight hour: < 10^-5

    Hazardous

    প্রভাব: Crew-এর ওপর আর ভরসা করা যায় না, অল্প কয়েকজনের গুরুতর আঘাত

    সম্ভাবনা: Extremely Remote

    প্রতি flight hour: < 10^-7

    Catastrophic

    প্রভাব: বহু মৃত্যু, সাধারণত plane-ও শেষ

    সম্ভাবনা: Extremely Improbable

    প্রতি flight hour: < 10^-9

    10⁻⁹ এল কোথা থেকে

    1. ইতিহাসে serious accident প্রায় প্রতি 10 লক্ষ flight hour-এ একটা, তার 10% system থেকে।
    2. তাই নতুন design-এ system থেকে: প্রতি 1 কোটি hour-এ একটা, 10⁻⁷।
    3. ধরে নেওয়া হয় catastrophic হতে পারে এমন failure প্রায় 100টা। ভাগ করলে প্রত্যেকটা 10⁻⁹। অর্থাৎ 1,000,000,000 flight hour-এ একবার।

    Probable

    এক plane-এর জীবনে: এক বা একাধিকবার ঘটার আশা

    Remote

    এক plane-এর জীবনে: এক plane-এ ঘটার আশা নেই, পুরো fleet-এ কয়েকবার হতে পারে

    Extremely Remote

    এক plane-এর জীবনে: এক plane-এ নয়, type-এর সব plane মিলিয়ে কয়েকবার

    Extremely Improbable

    এক plane-এর জীবনে: Type-এর পুরো জীবনে ঘটার আশাই নেই

    Fail-safe-এর উপায়

    • Redundancy: দুই engine, তিন hydraulic system।
    • Isolation: একটার failure অন্যটাকে যেন না ছোঁয়।
    • Failure warning আর crew procedure: জানাও, কী করতে হবে বলো।
    • Checkability, life limit, proven reliability, margin আর error-tolerance।

    Hard time আর on-condition

    Hard time

    মানে: নির্দিষ্ট সীমায় পৌঁছানোর আগেই item সরাতে হবে, দেখতে যেমনই হোক।

    On-condition

    মানে: Inspection বা functional check-এ যতদিন ঠিক, ততদিন চলবে। না খুলেই মাপা যায় এমন item।

    Hazardous failure-এর সীমা কত?
    প্রতি flight hour-এ 10⁻⁷-এর কম, অর্থাৎ Extremely Remote।

Chapter check

0 / 8

8টা প্রশ্ন। প্রতিটার পরে কারণটা দেখে নাও।

  1. 1. যে member শুধু টান নেয় তার নাম?

  2. 2. Limit 3 g, factor 1.5। Ultimate?

  3. 3. একটা member ভাঙলে পাশেরটা পরের inspection পর্যন্ত load নেয়। এটা কী?

  4. 4. Pressurization-এ hoop stress axial-এর তুলনায়?

  5. 5. Wing bending moment সর্বোচ্চ কোথায়?

  6. 6. Flutter ঠেকাতে control surface-এ?

  7. 7. সবচেয়ে বিপজ্জনক corrosion?

  8. 8. Catastrophic failure-এর সীমা প্রতি flight hour-এ?

Chapter 1 complete

এবার exam-এর question দিয়ে practice করো

CAAB exam-এর ধরনে এই chapter-এর questions, প্রতিটার explanation সহ। প্রতিটা subject-এ কিছু question free, শুধু sign in লাগবে। পুরো bank-এর জন্য subscription।