Chapter 9

Topographical Chart

  1. Lesson 3 of 5, 6 min

    Minimum safe altitude আর grid MORA

    Level বাছার আগে route-এর পাশে সবচেয়ে উঁচু terrain বা obstacle খোঁজো, সাধারণত track-এর দুই পাশে 5 NM আর departure ও destination-এর চারপাশে। তার উপর clearance যোগ।

    Minimum altitude ঠিক করতে যা ভাবতে হয়

    • Position কতটা নিখুঁত জানো।
    • Altimeter-এর ভুল আর ISA থেকে temperature ও pressure-এর ফারাক (পরের lesson)।
    • পাহাড়ের rotor আর standing wave।
    • Chart-এর নিজের ভুল।
    • P, R, D area-র উচ্চতা (উপর দিয়ে যেতে না পারলে ঘুরে যাও), আর airspace-এর সীমা।
    • ICAO semicircular cruising level।

    Grid MORA

    Grid MORA = highest point + 1,000 ft (বা 2,000 ft)
    উচ্চতা 5,000 ft বা কম হলে 1,000; বেশি হলে 2,000

    প্রতিটা half-degree latitude × longitude box-এ একটা সংখ্যা: সেই box-এর সব terrain আর মানুষের তৈরি obstacle পার করে, দুই শূন্য বাদ দিয়ে লেখা। কাজে লাগে দ্রুত level বাছতে, নিজের হিসাব cross-check করতে, আর position নিয়ে সন্দেহ হলে নিরাপদ উচ্চতা জানতে।

    উদাহরণ: Chattogram Hill Tracts-এর পাশ দিয়ে একটা route; box-এর সবচেয়ে উঁচু বিন্দু 3,240 ft (made up)। Grid MORA?

    Step 1: 5,000 ft-এর নিচে: + 1,000।

    Step 2: 3,240 + 1,000 = 4,240, পরের শ-এ তোলো।

    Step 3: Grid MORA 4,300 ft, chart-এ লেখা থাকবে 43।

    Box-এর সবচেয়ে উঁচু বিন্দু 6,100 ft। Grid MORA?
    5,000-এর বেশি: + 2,000 = 8,100 ft।
    Next: Pressure আর temperature-এ altimeter-এর ভুল