Chapter 27

Plotting

  1. Lesson 2 of 2, 7 min

    ADF, DME আর cocked hat

    Plane-এ মাপা bearing: ADF

    ADF দেখায় relative bearing: nose থেকে ঘড়ির কাঁটার দিকে NDB কত ডিগ্রিতে। Plane-এর true heading যোগ করলে NDB-র true bearing, plane থেকে।

    উদাহরণ: ঢাকা থেকে চট্টগ্রামের পথে heading 149°(M), variation প্রায় শূন্য। ADF বলছে চট্টগ্রামের দিকের NDB relative 352।

    Step 1: True bearing = 149 + 352 = 501 − 360 = 141°(T)। NDB প্রায় ঠিক সামনে।

    Step 2: Plot করো NDB থেকে reciprocal 321°(T); plane সেই লাইনের কোথাও।

    ADF-এর bearing মাপা হয় plane-এ। তাই heading-কে true বানাতে plane-এর জায়গার variation লাগে, station-এর না: VOR-এর ঠিক উল্টো। Lambert-এ plot করতে plane-এর meridian-এর সমান্তরাল লাইন NDB দিয়ে টানো (chapter 21)।

    DME: বৃত্ত

    DME দেয় distance, দিক না। তাই একটা DME মানে station-কে কেন্দ্র করে একটা range circle, plane তার কোথাও। একই station-এর VOR radial আর DME মিলে সরাসরি fix: rho-theta। দুইটা DME-ও fix দেয়, কিন্তু দুই বৃত্ত দুই জায়গায় কাটে, তাই DR দেখে ঠিকটা বাছো।

    Cocked hat

    তিনটা position line প্রায় কখনো এক বিন্দুতে কাটে না, ছোট একটা ত্রিভুজ বানায়: cocked hat। ছোট হলে মাঝখানটা fix ধরো। বড় হলে কোনো একটা bearing-এ বড় ভুল আছে।

    ADF আর DME

    1 / 4, 0 correct

    Heading 040°(T), NDB relative 300। NDB-র true bearing plane থেকে?

    VOR radial 320 (variation 0) আর একই station-এর DME 25 NM। Fix কোথায়?
    Station থেকে 320°(T) দিকে 25 NM: একটাই বিন্দু। এটাই rho-theta fix।

Chapter check

0 / 7

7টা প্রশ্ন। প্রতিটার পরে কারণটা দেখে নাও।

  1. 1. Position line কী?

  2. 2. QDR কী?

  3. 3. VOR radial true বানাতে কোন variation?

  4. 4. ADF bearing true বানাতে কোন variation?

  5. 5. Heading 300°(T), relative 120। NDB-র true bearing plane থেকে?

  6. 6. তিন position line-এর ছোট ত্রিভুজের নাম?

  7. 7. DME station-এর ঠিক উপরে FL300-এ DME কত দেখাবে প্রায়?

Chapter 27 complete

এবার exam-এর question দিয়ে practice করো

CAAB exam-এর ধরনে এই chapter-এর questions, প্রতিটার explanation সহ। প্রতিটা subject-এ কিছু question free, শুধু sign in লাগবে। পুরো bank-এর জন্য subscription।