Lesson 1 of 2, 6 min
Polar stereographic-এর গুণ
ঢাকা থেকে টরন্টোর great circle প্রায় 83°N পর্যন্ত ওঠে (chapter 2)। এত উত্তরে Mercator অচল, কারণ pole আঁকাই যায় না, আর Lambert-এর cone-ও বেশ বেঁকে যায়। মেরু অঞ্চলের জন্য chart: polar stereographic।

একটা সমতল কাগজ North pole-এ ছোঁয়াও, আলো রাখো উল্টো দিকের South pole-এ। ছায়াটাই chart। এটাই তিনটার মধ্যে একমাত্র সত্যিকারের perspective (geometric) projection।
- Meridian: pole থেকে wheel-এর spoke-এর মতো বের হওয়া সোজা লাইন।
- Parallel: pole-কে কেন্দ্র করে সমকেন্দ্রিক বৃত্ত, pole থেকে দূরে গেলে ফাঁক বাড়ে।
- Chart convergence: n = sin 90° = 1, মানে chart convergence = ch long। দুই meridian 30° longitude দূরে হলে chart-এ ঠিক 30°-এ।
Scale = scale at pole × sec² (½ co-latitude)
Co-latitude = 90° − latitude
Scale pole-এ ঠিক, দূরে যেতে যেতে বাড়ে, কিন্তু খুব ধীরে: 78° পর্যন্ত 1%-এর মধ্যে, 70° পর্যন্ত প্রায় 3%। 78°-এর বৃত্তের ব্যাস প্রায় 1,400 NM, jet-এ প্রায় 3 ঘণ্টা, ruler দিয়ে মাপার মতো constant। এক বিন্দুতে সব দিকে সমান হারে বাড়ে, তাই orthomorphic।
লাইনগুলো
- Great circle: প্রায় সোজা লাইন, সামান্য pole-এর দিকে concave। Pole পার হওয়া great circle (meridian) একদম সোজা।
- Rhumb line: pole-এর দিকে concave বাঁকা। Parallel গুলো তো বৃত্তই।
Next: সোজা লাইনের track

