Chapter 20

Global Climatology

  1. Lesson 3 of 4, 6 min

    Monsoon

    Monsoon হলো ঋতুভিত্তিক air: শীতে বড় মহাদেশের উপরে high থেকে বাইরে, গ্রীষ্মে মহাদেশের low-এর দিকে ভেতরে। Trade wind-এর সাথে মিলে চলে। দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে স্পষ্ট, পশ্চিম আফ্রিকাতেও হয়।
    Sketch of a wide river in the monsoon with a wooden sailing boat, green banks with banana and coconut trees, and a low grey sky with steady rain
    বর্ষার নদী: low NS-এর আকাশ আর টানা rain, SW monsoon-এর ছবি।

    NE monsoon (শীত)

    শীতের Siberian high থেকে air: ঠান্ডা আর তুলনায় শুকনো। বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ডে পরিষ্কার আবহাওয়া। কিন্তু দক্ষিণ-পূর্ব ভারত, শ্রীলঙ্কা আর পশ্চিম মালয়েশিয়ার পূর্ব উপকূলে এই air সাগর পেরিয়ে moisture নিয়ে আসে, উপকূলের পাহাড়ে উঠে CB আর ভারী rain দেয়।

    NW monsoon

    আসলে NE monsoon-ই, equator পেরিয়ে দক্ষিণে গিয়ে back করে NW হয়ে উত্তর অস্ট্রেলিয়া আর নিউগিনিতে CU, CB আর thunderstorm আনে (ওদের গ্রীষ্ম, আমাদের শীত)।

    SW monsoon (বর্ষা)

    SE trade wind equator পেরিয়ে veer করে SW হয়, আর গ্রীষ্মের Baluchistan low-এর দিকে ছোটে। অনেক লম্বা সাগর পথ, তাই খুব ভেজা: বিশাল CU আর CB, বড় পরিসরে thunderstorm। পুরো ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার আর বাংলাদেশ। Flying-এর জন্য NE monsoon-এর চেয়ে অনেক খারাপ: ভারী thunderstorm, low cloud base, severe turbulence। পশ্চিম আফ্রিকার উপকূলেও (গিনি, ঘানা, উত্তর নাইজেরিয়া) SW monsoon হয়।

    বাকি পৃথিবীর rain

    পৃথিবীর বেশিরভাগ rain আসে ITCZ আর monsoon থেকে, আর দুই temperate zone থেকে। দুই subtropical high belt আর দুই polar high সাধারণত শুকনো, যদিও ভূপ্রকৃতি অনেক বদলাতে পারে।

    Temperate অঞ্চলে polar front depression আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর পেরিয়ে 35–65°N-এ, আর SH-এ সারা বছর প্রায় 50°S-এ। শীতে মধ্য-উত্তর চীন আর আমেরিকার মধ্য-দক্ষিণে polar air outbreak: cold front-এর পেছনে কনকনে continental air, একই latitude-এর অন্য জায়গার চেয়ে অনেক ঠান্ডা।

    SW monsoon NE monsoon-এর চেয়ে flying-এর জন্য খারাপ কেন?
    লম্বা সাগর পথে প্রচুর moisture নেয়: বিশাল CB, low cloud base, severe turbulence।
    Next: উপরের air আর easterly wave