Lesson 1 of 2, 6 min
পানির তিন রূপ আর latent heat
পানি তিন রূপে থাকে: ice, পানি আর বাষ্প। আবহাওয়ার প্রায় সব নাটক এই রূপ বদলের মধ্যে। আর প্রতিটা বদলে একটা লুকানো heat লেনদেন হয়।
Latent heat হলো রূপ বদলের সময় যে heat শোষিত বা ছাড়া হয়, অথচ temperature বদলায় না। মনে রাখার উপায়: উপরের রূপে উঠতে heat লাগে (শোষে), নিচে নামলে heat ছাড়ে।
বাষ্প (সবচেয়ে বেশি energy)
↑ evaporation (শোষে) ↓ condensation (ছাড়ে)
পানি
↑ melting (শোষে) ↓ freezing (ছাড়ে)
ice (সবচেয়ে কম energy)
বাষ্প ⇄ ice সরাসরি: sublimation (deposition)
প্রতিটা বদল
- Evaporation: যেকোনো temperature-এ হতে পারে, যতক্ষণ না air ভরে যায়।
- Saturation: air তার temperature-এ যত vapour ধরতে পারে, ততটা ধরে আছে। দুই উপায়ে আসে: আরো vapour যোগ করে, বা ঠান্ডা করে (ঠান্ডা air কম vapour ধরে)। Saturated air আরো ঠান্ডা হলে condensation।
- Condensation: vapour থেকে পানির ফোঁটা, cloud আর fog। এর জন্য লাগে অতি ক্ষুদ্র কণা, condensation nuclei (dust, লবণ, Smoke), যেগুলো troposphere-এ প্রচুর আছে।
- Freezing: এর জন্য লাগে freezing nuclei, যেগুলো অনেক কম। তাই 0°C-এর নিচেও পানির ফোঁটা তরল থাকতে পারে: supercooled water droplet, icing-এর মূল কারণ (chapter 16)।
- Melting: ice থেকে পানি। “Superfrozen” বলে কিছু নেই, 0°C-এর উপরে ice টেকে না।
- Sublimation: বাষ্প সরাসরি ice, মাঝে পানি না হয়ে (এর আরেক নাম deposition), আর উল্টোটাও।
Latent heat: ছাড়ে না শোষে?
1 / 5, 0 correctVapour → liquid (condensation): latent heat?
Next: Relative humidity, dew point আর mixing ratio

