Chapter 26

TAFs

  1. Lesson 1 of 2, 5 min

    TAF পড়া

    METAR বলে কী ঘটেছে, TAF (terminal aerodrome forecast) বলে কী ঘটবে। Format প্রায় একই, বেশিরভাগ group হুবহু এক। TAF সাধারণত 9 থেকে 30 ঘণ্টার: 9 ঘণ্টার TAF প্রতি 3 ঘণ্টায়, 12–24 ঘণ্টার (বা আরো লম্বা) TAF প্রতি 6 ঘণ্টায়।
    TAF VGHS 130500Z 1306/1406 31010KT 8000 -SHRA SCT015 BKN030=

    দুইটা সময়

    • 130500Z: কখন ইস্যু হলো, 13 তারিখ 0500 UTC
    • 1306/1406: কতক্ষণ valid, 13 তারিখ 0600 UTC থেকে 14 তারিখ 0600 UTC: একটা 24 ঘণ্টার TAF

    বাকিটা METAR-এর মতো

    • Wind, visibility, weather আর cloud একই কোডে
    • cloud-এর ধরন শুধু CB আর TCU; NSC আর CAVOK একই নিয়মে
    • কিন্তু TAF-এ temperature/dew point, QNH, recent weather, windshear বা runway state থাকে না
    • কিছু দেশ সর্বোচ্চ আর সর্বনিম্ন temperature দেয়: TX35/2408Z = 24 তারিখ 0800 UTC-তে সর্বোচ্চ 35°C; TN26/2423Z = সর্বনিম্ন 26°C
    • সংশোধিত TAF-এ শুরুতে AMD; শেষে =
    TAF VGSY 0912/1012 কত ঘণ্টার TAF?
    9 তারিখ 1200 থেকে 10 তারিখ 1200: 24 ঘণ্টার।
    Next: FM, BECMG, TEMPO আর PROB