Lesson 2 of 3, 5 min
Lapse rate, isotherm আর inversion
যেহেতু air নিচ থেকে গরম হয়, মাটি থেকে যত দূরে, তত ঠান্ডা হওয়ার কথা।
- Lapse rate: উপরে উঠলে temperature যে হারে কমে। ISA-তে 0.65°C/100 m, মানে প্রায় 2°C/1000 ft।
- Isothermal layer: যেখানে height-এর সাথে temperature বদলায় না।
- Inversion: যেখানে উপরে উঠলে temperature বাড়ে।
Inversion কোথায় কোথায় হয়
- Radiation inversion: cloudless রাতে মাটি heat ছেড়ে ঠান্ডা হয়, গায়ে লাগা air-ও ঠান্ডা হয়, কিন্তু একটু উপরের air দিনের মতো গরম থাকে। এটাই সবচেয়ে চেনা, আর fog-এর জন্মস্থান।
- Turbulence inversion: নিচের 2,000–3,000 ft-এ air ঘুটে মিশে যায়, আর সেই মেশানো স্তরের মাথায় একটা inversion তৈরি হয়।
- Subsidence inversion: high pressure-এ নেমে আসা air চেপে গরম হয়ে নিচের air-এর চেয়ে গরম হয়ে যায়।
- Tropopause-এ: অনেক সময় temperature স্থির না থেকে কয়েক হাজার ft একটু বাড়ে।
- Stratosphere-এর উপরের দিকে: ISA-তে 20 থেকে 32 km-এ প্রতি km-এ 1°C বাড়ে।

Inversion-এ stability বাড়ে না কমে?
বাড়ে, much more stable। নিচের air উঠতে পারে না, তাই turbulence কম কিন্তু visibility খারাপ।
Next: মাটির কাছের temperature: দিন, রাত, cloud আর air

