Lesson 1 of 8, 6 min
Excess thrust আর climb gradient
Level flight-এ thrust drag-এর সমান। Climb-এ weight-এর একটা ভাগ পিছনে টানে, তাই বাড়তি thrust লাগে। সেই বাড়তিটাই excess thrust, আর climb angle ঠিক করে সে।
Gradient % = (T − D) ÷ W × 100
T − D = excess thrust; ছোট angle-এ lift আর weight প্রায় সমান ধরা হয়
- Weight একই থাকলে excess thrust বাড়লে gradient বাড়ে।
- Excess thrust একই থাকলে weight বাড়লে gradient কমে। আর বেশি weight-এ induced drag বাড়ে, তাই excess thrust-ও কমে: দুই দিক থেকে ক্ষতি।
- Gradient মানে 100 ভাগ সামনে গেলে কত ভাগ ওপরে। 5% মানে 100 m-এ 5 m। ছোট angle-এ (20°-এর নিচে) angle দ্বিগুণ মানে gradient-ও প্রায় দ্বিগুণ।
উদাহরণ: S2-ZPF twin, প্রতি engine 70,000 N, mass 62 t, L/D 14, g = 10 (সব made up)।
Step 1: W = 620,000 N, D = W ÷ 14 = 44,286 N।
Step 2: দুই engine: (140,000 − 44,286) ÷ 620,000 = 15.4%।
Step 3: এক engine: (70,000 − 44,286) ÷ 620,000 = 4.1%।
Flap নামালে climb angle-এর কী হয়?
কমে। Flap drag বাড়ায়, excess thrust কমে।
Next: Drag curve আর VMD

