Lesson 1 of 3, 4 min
Continuity: যা ঢোকে, তাই বের হয়
বাগানে পানি দেওয়ার পাইপের মুখে বুড়ো আঙুল চেপে ধরলে কী হয়? পানি অনেক জোরে, অনেক দূরে ছিটকে যায়। কেন? এই একটা ছোট্ট ঘটনার মধ্যেই এই chapter-এর অর্ধেক লুকিয়ে আছে।

Continuity: যা ঢোকে, তাই বের হয়
একটা নলের মধ্য দিয়ে প্রতি second-এ যতটুকু air (mass) ঢোকে, ঠিক ততটুকুই বের হয়। মাঝখানে air জমেও না, হারায়ও না। একে বলে mass flow, আর এটা পুরো নল জুড়ে constant।
A × V × ρ = constant
A = area, V = speed, ρ = density
Low speed-এ (মোটামুটি M 0.4-এর নিচে) air-এর density প্রায় বদলায় না, তাই ρ বাদ দিতে পারি:
A × V = constant
Area অর্ধেক হলে speed দ্বিগুণ
মানে নল যেখানে সরু, air সেখানে জোরে চলে, আর নল আবার চওড়া হলে air আবার ধীরে চলে। পাইপের মুখে আঙুল দিলে ঠিক এটাই হয়।
নলের একটা জায়গায় area inlet-এর এক-তৃতীয়াংশ। Inlet-এ air 60 kt-এ চলছে। ওখানে কত?
180 kt। Area ⅓ হলে speed 3 গুণ।
Next: Bernoulli: speed বাড়লে pressure কমে

