Lesson 2 of 4, 7 min
Surface wave আর space wave
Surface wave
- Wave ground-এর গা ঘেঁষে চলে, আর diffraction-এর জন্য পৃথিবীর বাঁকের সাথে বেঁকে যায়। আসলে LF আর নিচের MF-এ কাজের (মোটামুটি 30 kHz থেকে 2 MHz); HF-এর উপরে প্রায় শেষ।
- Frequency বাড়লে ground বেশি energy শোষে, তাই range কমে।
- Sea ভালো conductor, তাই sea-র উপর range land-এর চেয়ে বেশি।
- Vertical polarisation লাগে; horizontal হলে খুব কাছেই শেষ।
উদাহরণ:Cox's Bazar-এর কাছে সাগরের পাড়ে একটা NDB, power 400 W (বানানো)। Sea-র দিকে আর land-এর দিকে range কত?
Step 1: √400 = 20।
Step 2: Sea: 3 × 20 = 60 NM।
Step 3: Land: 2 × 20 = 40 NM। Bay of Bengal-এর দিকে তাই বেশি দূর থেকে ধরা যায়।
Space wave
VHF আর তার উপরে surface wave নেই, আর ionosphere wave-কে ফেরায় না। বাকি থাকে direct wave (সোজা পথে) আর ground-reflected wave; দুটো মিলে space wave। তাই range line of sight: transmitter আর receiver একে অপরকে “দেখতে” না পেলে signal নেই।
উদাহরণ: Chattogram-এর কাছে পাহাড়ে একটা VOR aerial, 1,600 ft AMSL। Aircraft 10,000 ft-এ। Maximum range?
Step 1: √1,600 = 40, √10,000 = 100।
Step 2: 40 + 100 = 140।
Step 3: 1.23 × 140 = 172 NM। পাহাড় না থাকলে (aerial sea level-এ) হতো 123 NM।
কোন পথে যায়
1 / 5, 0 correctNDB-র signal মূলত কোন পথে যায়?

