Lesson 2 of 3, 4 min
Nautical mile আর একক
1 NM: great circle-এর সেই দৈর্ঘ্য যা পৃথিবীর curvature-এর center-এ 1 minuteকোণ তৈরি করে। তাই 1' latitude = 1 NM, 1° = 60 NM। কিন্তু 1' longitude = 1 NM শুধু equator-এ।
পৃথিবী চ্যাপ্টা বলে NM সব জায়গায় সমান না। Equator-এ পৃথিবী বেশি বাঁকা, তাই 1' arc ছোট, প্রায় 6,048 ft। Pole-এ কম বাঁকা, তাই 1' arc বড়, প্রায় 6,108 ft। গড় 6,076 ft-কে বলে International NM, প্রায় 1852 m। Exam-এর হিসাবে 6,080 ft (standard NM) বা 1852 m, যেকোনোটা।
5,400 NM = 10,000 km · 21,600 NM = 40,000 km
মুখস্থ রাখো, বাকি সব এখান থেকে বের হয়
Kilometre-এর সংজ্ঞাই এসেছে এখান থেকে: equator থেকে pole-এর 10,000 ভাগের এক ভাগ। আর ছোট এককগুলো:
- 1 m = 3.28 ft, 1 km = 3,280 ft
- 1 ft = 12 inch, 1 inch = 2.54 cm, 1 yard = 3 ft
- 1 statute mile = 5,280 ft। Aviation-এ প্রায় চলেই না, শুধু আমেরিকায় visibility-তে।
Unit চেনো
1 / 6, 0 correct1 NM-এর ICAO সংজ্ঞা
Next: Great circle দূরত্বের পাঁচ রকম প্রশ্ন

