Lesson 1 of 4, 4 min
Heading থেকে track
Wind face দিয়ে দুই রকম প্রশ্ন সবচেয়ে বেশি আসে। প্রথমটা সহজ: heading আর TAS জানি, wind জানি, কোন track আর GS হবে? উড়ন্ত plane-এ এটাই হয়: তুমি একটা heading ধরে আছ, wind তোমাকে কোথায় নিচ্ছে?
উদাহরণ: Heading 141°(T), TAS 180 kt, wind 230/25। Track আর GS?
Step 1: disc-এ 230 উপরে, center থেকে নিচে 25-এ wind dot।
Step 2: এবার heading 141 উপরে আনো, TAS 180-এর arc center-এ। এখানে heading-ই উপরে থাকে, track না, কারণ heading জানা।
Step 3: Dot পড়েছে প্রায় 8° বামের লাইনে, 181-এর arc-এ। Port drift 8°: track = 141 − 8 = 133°, GS 181 kt।
Heading জানা থাকলে heading উপরে রাখো, drift সরাসরি পড়ো, কোনো আন্দাজ লাগে না। Track জানা থাকলে (পরের lesson) একটু ঘুরিয়ে মেলাতে হয়।
Next: Track থেকে heading

