Lesson 1 of 3, 7 min
Contour chart আর thermal wind
উপরের wind-ও সেই তিন force দিয়ে চলে: PGF, Coriolis আর বাঁকা পথে centrifugal। তফাত শুধু: উপরে density কম, তাই একই PGF-এ wind বেশি। 20,000 ft-এ Density প্রায় অর্ধেক, তাই একই pressure gradient-এ wind প্রায় দ্বিগুণ।
Contour chart
উপরে আমরা 1013 set করে উড়ি, মানে একটা pressure level ধরে উড়ি। তাই উপরের chart গুলো উল্টো ভাবে বানানো: একটা নির্দিষ্ট pressure level (যেমন 500 hPa) MSL থেকে কোথায় কত উঁচু, সেটা দেখায়। সমান height-এর জায়গা যোগ করা রেখার নাম contour (বা isohypse)।
Isotach মানে সমান wind speed-এর জায়গা যোগ করা রেখা। আজকাল এই level গুলোর wind আর temperature সাধারণত spot wind chart হিসেবে দেওয়া হয় (chapter 27)।
Thermal wind
Chapter 2 মনে আছে? গরম air-এ pressure height-এর সাথে ধীরে কমে, ঠান্ডায় দ্রুত। তাই একই height-এ গরম air-এর উপরে pressure বেশি, ঠান্ডার উপরে কম। মানে উপরের pressure-এর পার্থক্য তৈরি করে নিচের temperature-এর পার্থক্য। এজন্য উপরের wind-কে বলে thermal wind।
পৃথিবীতে ঠান্ডা থাকে pole-এর দিকে, গরম equator-এর দিকে। NH-এ ঠান্ডা (উত্তর) বাঁয়ে রেখে দাঁড়ালে তুমি পূর্বমুখী, মানে wind পশ্চিম থেকে আসছে। তাই উপরের wind সাধারণত westerly, দুই hemisphere-এই। যত উপরে, temperature-এর প্রভাব তত বেশি, wind তত জোরালো আর তত বেশি westerly।

