Lesson 4 of 5, 7 min
ASI আর IAS, CAS, EAS, TAS
Airspeed indicator একটা pressure gauge
Plane-এর সামনে একটা pitot tube থাকে, সামনে খোলা, তাই এতে আসে total pressure (static + dynamic)। আর fuselage-এর পাশে Air-এর সাথে parallel একটা ছোট্ট ফুটো, static vent, যেটা শুধু static pressure মাপে।
ASI-টা calibrate করা হয় ISA sea level density (1.225) ধরে। তাই সে আসলে speed না, dynamic pressure দেখায়। Sea level-এর standard দিন ছাড়া সে কখনো TAS দেখায় না।
IAS থেকে TAS: চারটা step
IAS (Indicated): ASI যা দেখায়।
↓ instrument error + position (pressure) error ঠিক করো
CAS (Calibrated): low speed-এ dynamic pressure-এর ঠিক মাপ।
↓ compressibility error ঠিক করো
EAS (Equivalent): high speed-এও dynamic pressure-এর ঠিক মাপ।
↓ density error ঠিক করো: TAS = EAS ÷ √σ
TAS (True): plane air-এর মধ্য দিয়ে আসলে কত জোরে চলছে।
- Position error: pitot আর static কোথায় বসানো, flap/gear কোথায়, angle of attack কত, এগুলোর কারণে static vent ঠিক free stream-এর pressure পায় না।
- Compressibility error: high speed-এ pitot-এর ভেতরে air চেপে যায়, তাই ASI over-read করে (বেশি দেখায়)।
FL 300-এ EAS 250 kt, σ = 0.37। TAS কত?
√0.37 ≈ 0.61, তাই TAS ≈ 250 ÷ 0.61 ≈ 411 kt।
Next: V-speeds আসলে কোন speed?

