Lesson 3 of 5, 4 min
Dynamic pressure: চলন্ত air-এর ধাক্কা
চলন্ত বাসের জানালা দিয়ে হাত বের করলে হাতে যে ধাক্কাটা লাগে, সেটা কোথা থেকে আসে? Air-এর mass আছে, আর চলন্ত mass-এর kinetic Energy থাকে। সেই energy যখন তোমার হাতে এসে থেমে যায়, তখন একটা pressure হয়ে চাপ দেয়।
Air চলছে বলে যে বাড়তি pressure তৈরি হয়, সেটা dynamic pressure (q বা Q)। এটা নির্ভর করে density আর speed-এর square-এর উপর।
q = ½ ρ V²
Unit: N/m²। ρ = density, V = TAS (m/s)
ধরো sea level-এ (ρ = 1.225) air 100 kt-এ, মানে প্রায় 51.4 m/s-এ চলছে। q = 0.5 × 1.225 × 51.4 × 51.4 ≈ 1,620 N/m²। Speed double করলে q হবে চারগুণ।
Total pressure
মুশকিল হলো, dynamic pressure একা মাপা যায় না, কারণ static pressure সবসময় সাথে থাকে। চলন্ত air-কে একটা সামনে খোলা নলের মধ্যে আটকে থামিয়ে দিলে নলের ভেতরে পাওয়া যায় দুটোর যোগফল:
Total = Static + Dynamic
Total pressure-কে pitot pressure বা stagnation pressure-ও বলে
তাহলে উল্টো করে: Dynamic = Total − Static। পরের lesson-এ দেখব airspeed indicator ঠিক এই বিয়োগটাই করে।
Density একই রেখে TAS 3 গুণ করলে dynamic pressure কতগুণ হবে?
9 গুণ (3² = 9)।
Next: ASI আর IAS, CAS, EAS, TAS

