Chapter 1

Direction, Latitude and Longitude

  1. Lesson 3 of 4, 5 min

    Longitude আর ch long

    Meridian হলো North pole থেকে South pole পর্যন্ত অর্ধেক great circle। প্রতিটা meridian ঠিক true north-south দিক দেখায়, আর equator-কে 90°-এ কাটে। একটা meridian আর পৃথিবীর উল্টো পিঠের তার জোড়া (anti-meridian) মিলে একটা পুরো great circle।

    Greenwich-এর মধ্য দিয়ে যাওয়া meridian হলো Prime Meridian, 000°। এটা longitude-এর শুরু, graph paper-এর y axis-এর মতো।

    Longitude: Prime Meridian থেকে কোনো জায়গার meridian পর্যন্ত, equator ধরে মাপা ছোট দিকের কোণ। 0° থেকে 180°, E বা W। ঢাকা প্রায় 090°24'E। 180°E আর 180°W একই meridian, Greenwich-এর anti-meridian।

    Meridian আর parallel মিলে যে জাল, তাকে বলে graticule। Latitude কমলালেবুর ফালির মতো না, আনারসের চাকতির মতো: সব parallel একে অপরের সমান্তরাল। Longitude হলো কমলালেবুর কোয়া: সব meridian pole থেকে বের হয়, equator-এ সবচেয়ে দূরে, আবার অন্য pole-এ মেলে।

    Change of longitude (ch long)

    • দুইটাই E বা দুইটাই W হলে: বড় থেকে ছোট বিয়োগ।
    • একটা E একটা W হলে: যোগ।
    • যোগফল 180°-এর বেশি হলে: 360 থেকে বিয়োগ করো, কারণ ছোট পথটা 180° meridian পার হয়ে।

    Ch long বের করো

    1 / 5, 0 correct

    100°W থেকে 080°W, ch long কত?

    Next: Position লেখা আর great circle-এর vertex