Chapter 2

General Principles: Take-off

  1. Lesson 2 of 5, 6 min

    Take-off distance আর চলন্ত force

    Take-off distance দুই ভাগ: ground run আর screen পর্যন্ত airborne অংশ। দৌড়ের দৈর্ঘ্য ঠিক করে দুটো জিনিস: কত speed লাগবে, আর কত acceleration পাওয়া যাচ্ছে।
    s = V² ÷ 2a
    V = ground speed, a = acceleration। Speed দ্বিগুণ মানে distance চারগুণ।
    a = (T − D − μ(W − L)) ÷ m
    wheel-এর drag: μ = rolling friction, (W − L) = wheel-এর ওপর ভার

    দৌড়ের সময় force কীভাবে বদলায়

    • Jet thrust: speed বাড়লে intake momentum drag বাড়ে, ram effect তখনও দুর্বল, তাই take-off-এ thrust সামান্য কমে। Exam-এর অনেক graph একে flat ধরে নেয়।
    • Propeller thrust: fixed pitch-এ blade-এর angle of attack কমতে থাকে; variable pitch-এ governor কিছুটা সামলায়। দুই ক্ষেত্রেই speed বাড়লে thrust কমে।
    • Aerodynamic drag: speed² অনুযায়ী বাড়ে, আর rotation-এ induced drag হঠাৎ বাড়ে।
    • Wheel drag: lift বাড়লে wheel-এর ভার কমে, তাই wheel drag কমে, lift-off-এ শূন্য।

    made-up chart, method only

    speedforcethrustdrag
    Thrust আর total drag-এর ফাঁকটাই excess thrust: এটাই accelerate করায়, আর এটা দৌড়ের শেষে ছোট হয়ে আসে।
    Take-off-এর শেষ দিকে acceleration কি বাড়ে?
    কমে। Thrust কমছে, total drag বাড়ছে, তাই excess thrust ছোট হচ্ছে।
    Next: Mass আর density