Lesson 4 of 5, 6 min
Wind, slope আর runway surface
Wind
- Headwind: একই airspeed-এ ground speed কম, distance কম, আর climb angle ভালো।
- Tailwind: ঠিক উল্টো, আর একটু tailwind-ই অনেক distance খায়।
- Rule: headwind-এর 50% পর্যন্ত, tailwind-এর 150% অন্তত ধরা যায়। Graph-এ অনেক সময় এটা ঢোকানোই থাকে, তখন reported wind-ই দাও। Graph-এর note পড়ে নাও।
- 90° crosswind-এর component শূন্য: distance zero wind-এর সমান।
উদাহরণ: Cox's Bazar-এ report: 16 kt headwind, পরে 6 kt tailwind (made up)।
Step 1: Headwind: হিসাবে ধরা যায় 16 × 0.5 = 8 kt।
Step 2: Tailwind: হিসাবে ধরতে হয় 6 × 1.5 = 9 kt।
Slope
ঢালে plane-এর weight-এর একটা ভাগ (W × sin slope) runway বরাবর কাজ করে। Downslope-এ সেটা thrust-এর সাথে, upslope-এ drag-এর সাথে। তাই upslope take-off distance বাড়ায়, downslope কমায়। Landing-এ ঠিক উল্টো।
Surface
শক্ত, মসৃণ
প্রভাব: শুধু rolling resistance: bearing আর tyre-এর চাপ।
Water, slush, snow
প্রভাব: wheel-এর সামনে জমে আর ছিটকে body-তে লাগে (impingement)। Hydroplaning speed পর্যন্ত এই drag বাড়ে, তারপর কমে।
RTO-তে
প্রভাব: Wet বা contaminated surface-এ braking friction ধসে যায়: থামার দূরত্ব অনেক বাড়ে।
Airframe-এ frost, ice, snow
প্রভাব: Lift কমে, drag আর weight বাড়ে। Take-off শুরুর সময় plane পরিষ্কার থাকতে হবে।

