Chapter 2

General Principles: Take-off

  1. Lesson 5 of 5, 4 min

    Flap: বেশি নিলেই ভালো নয়

    Flap দুই দিকে টানে। CLmax বাড়িয়ে take-off speed কমায়, আবার drag বাড়িয়ে acceleration কমায়। তাই একটা optimum flap আছে: এর কমে বা বেশিতে distance লম্বা হয়।

    made-up chart, method only

    flap angletake-off distance
    কম flap-এ speed বেশি লাগে, বেশি flap-এ drag বেশি। Curve-এর নিচের বিন্দুটাই shortest distance।

    কিন্তু shortest distance সব নয়

    • Flap বাড়ালে climb gradient কমে। গরম আর উঁচু aerodrome-এ limit করে climb, field নয়।
    • সেদিন কম flap নিলে বেশি runway লাগে, কিন্তু climb ভালো হয়, তাই maximum mass বাড়ে।
    • কাছের obstacle-এর বেলাতেও একই কথা: হাতে বাড়তি runway থাকলে কম flap-এ লম্বা দৌড়ে পরে খাড়া climb করে obstacle পার করা যায়।
    Runway অনেক লম্বা, climb limit কামড়াচ্ছে। Flap বাড়াবে না কমাবে?
    কমাবে। বেশি runway খরচ করে climb gradient কিনে নিচ্ছ, যা mass বাড়াবে।

Chapter check

0 / 8

8টা প্রশ্ন। প্রতিটার পরে কারণটা দেখে নাও।

  1. 1. TORA 2,000 m, clearway 1,300 m, stopway 200 m। TODA কত?

  2. 2. একই runway-তে ASDA কত?

  3. 3. Stopway-র কাজ?

  4. 4. Clearway plane-এর সর্বোচ্চ ঢাল?

  5. 5. 12 kt tailwind report। হিসাবে কত ধরবে?

  6. 6. Take-off-এ total drag আর thrust?

  7. 7. Upslope-এ take-off distance?

  8. 8. গরম, উঁচু aerodrome-এ climb limit কামড়ায়। কম flap নিলে?

Chapter 2 complete

এবার exam-এর question দিয়ে practice করো

CAAB exam-এর ধরনে এই chapter-এর questions, প্রতিটার explanation সহ। প্রতিটা subject-এ কিছু question free, শুধু sign in লাগবে। পুরো bank-এর জন্য subscription।