Chapter 8

High Lift Devices

  1. Lesson 3 of 4, 6 min

    Leading edge flap, slot আর slat

    High speed wing-এর nose পাতলা আর ধারালো, তাই low angle-এই leading edge-এর ঠিক পেছনে separation শুরু হয়। Leading edge device এর সমাধান।

    Leading edge flap

    • Krueger flap: leading edge-এর নিচের অংশ সামনের দিকে ঘুরে বের হয়। Swept wing-এ inboard-এ লাগানো হয়, কারণ এটা কম efficient, তাই root আগে stall করে (ভালো stall characteristic)।
    • Variable camber leading edge flap: বের হওয়ার সময় নিজের camber-ও বাড়ায়, আরো efficient।
    • Leading edge flap সাধারণত হয় পুরো বের, নয় পুরো ভেতরে। মাঝামাঝি না।

    কাজ: separation দেরি করানো, stalling angle আর CLmax বাড়ানো। Camber বাড়ায় বলে low angle-এও একটু more lift।

    Slot আর slat

    Slat হলো leading edge-এর সামনের ছোট একটা aerofoil। বের হলে wing-এর সাথে একটা ফাঁক (slot) তৈরি করে, নিচের বেশি pressure-এর air সরু নালী দিয়ে জোরে উপরে যায় আর boundary layer-কে re-energize করে।
    • Separation দেরি হয়: stall হয় প্রায় 25°-এ। Lift curve same slope-এ extend হয়।
    • Suction peak চ্যাপ্টা হয় কিন্তু সামনে আসে না, তাই pitching moment প্রায় বদলায় না। Drag-ও সামান্য বাড়ে।
    • অসুবিধা: CLmax পেতে অনেক high angle লাগে, তাই low speed-এ plane খুব nose-high, landing-এ সামনে দেখা কঠিন।
    • Automatic slat (small plane-এ): low angle-এ stagnation point-এর high pressure slat-কে বন্ধ রাখে, high angle-এ উপরের suction টেনে বের করে আনে। Stall protection।
    • Fixed slot সবসময় খোলা, তাই high speed-এ অকারণ drag। তাই বেশিরভাগ slat control করে খোলা-বন্ধ হয়।
    Slat খুললে stalling angle-এর কী হয়? Trailing edge flap নামালে?
    Slat-এ stalling angle বাড়ে (প্রায় 25°)। Trailing edge flap-এ কমে।
    Next: Sequence, asymmetry আর কখন কত flap