Chapter 13

High Speed Flight

  1. Lesson 3 of 5, 8 min

    Drag rise, shock stall, Mach tuck আর buffet

    Drag rise

    MCRIT-এর পর wave drag যোগ হয়: shock পার হতে air যে energy হারায় (energy drag), আর shock-এর পেছনের separation। যে Mach-এ drag দ্রুত বাড়তে শুরু করে সেটা drag divergence Mach number: MCRIT-এর কাছে, কিন্তু সবসময় একটু বেশি।

    Shock stall আর buffet

    Shock-এর ঠিক পেছনে pressure হঠাৎ অনেক বাড়ে, adverse gradient খুব খাড়া। Boundary layer আলাদা হয়ে যায়: shock stall। Separated air tail-এ লেগে কাঁপুনি দেয়: High speed buffet, যা structure-এর ক্ষতি করতে পারে।

    Mach tuck

    Transonic-এ shock পেছনে সরে, সাথে CP-ও পেছনে যায়: Nose-down। Swept wing-এ root-এর lift কমলে tail-এ downwash কমে, আরো nose-down। Speed বাড়লে stick-এ push force কমে যেতে পারে (unstable stick force gradient)। এর সমাধান Mach trim: শুধু high Mach-এ trim বদলে stick force gradient ঠিক রাখে।

    Control-এর সমস্যা

    Shock control surface-এর সামনে থাকলে surface নাড়ালে উপরের pressure তেমন বদলায় না, control দুর্বল হয়। Shock-এর নড়াচড়ায় aileron কাঁপতে পারে (buzz)। Transonic-এ ভালো control দেয় all-moving tailplane আর roll spoiler, আর control surface-এর সামনে vortex generator।

    Buffet boundary আর coffin corner

    • Low speed buffet: stall। উপরে উঠলে একই EAS-এ Mach বাড়ে, M 0.4-এর পর CLmax কমে, তাই stall speed বাড়ে।
    • High speed buffet: shock stall, Mach limit।
    • উপরে উঠতে উঠতে দুটো কাছে আসে, এক সময় মিলে যায়: aerodynamic ceiling বা coffin corner। Weight বেশি, load factor বেশি (bank), CG সামনে হলে buffet boundary খারাপ হয়।
    • Regulation: অন্তত 0.3g buffet margin, মানে 1.3gপর্যন্ত buffet ছাড়া। Buffet onset chart থেকে “1.3g altitude” বের করা হয়।

    High speed drill

    1 / 6, 0 correct

    Transonic-এ CP পেছনে সরার ফলে যে nose-down pitch হয় তার নাম?

    Next: Sweepback, area rule আর supercritical wing