Lesson 4 of 6, 6 min
Wing tip vortex আর induced downwash
এতক্ষণ আমরা wing-এর span অসীম ভেবেছি (2D)। আসল wing-এর তো দুই মাথায় শেষ আছে। আর সেই শেষ মাথাতেই মজার কাণ্ড ঘটে।
Wing-এর মাপজোখ
- Span (b): এক wing tip থেকে আরেক wing tip।
- Aspect ratio (AR): span ÷ mean chord, বা span² ÷ area। Long, slender wing মানে high AR (sailplane), খাটো চওড়া wing মানে Low AR (fighter)।
- Taper ratio: tip chord ÷ root chord। Sweep: wing কতটা পেছনে হেলানো। MAC: mean aerodynamic chord।
Spanwise flow আর tip vortex
Wing-এর নিচে pressure বেশি, উপরে কম। Wing tip-এ গিয়ে নিচের air ঘুরে উপরে উঠে যেতে চায়। ফলে নিচের surface-এ air একটু tip-এর দিকে সরে, উপরের surface-এ একটু root-এর দিকে। Trailing edge-এ এরা মিলে vortex তৈরি করে: Wing tip vortex।
- Vortex high angle of attack-এ (মানে low IAS-এ) বেশি শক্তিশালী।
- Vortex wing-এর পেছনে air-কে নিচে নামায় (induced downwash)। ফলে wing আসলে যে air পায় সেটা একটু নিচ থেকে আসে, আর effective angle of attack কমে যায়।
- হারানো lift ফিরে পেতে আরো angle বাড়াতে হয়, আর lift একটু পেছনের দিকে হেলে যায়। সেই পেছনের অংশটাই extra drag: induced drag। পরের chapter-এ এর বিস্তারিত।
পেছন থেকে দেখলে right wing tip-এর vortex কোন দিকে ঘোরে?
Anticlockwise। Left tip-এর টা clockwise।
Next: Wake turbulence

