Chapter 5

Lift

  1. Lesson 6 of 6, 6 min

    Ground effect

    Landing-এর ঠিক আগে plane যখন runway-র খুব কাছে, তখন মাটি tip vortex-কে পুরোপুরি তৈরি হতে দেয় না। একে বলে ground effect।

    Ground effect-এ upwash আর downwash কমে, তাই effective angle of attack বাড়ে: একই angle-এ lift বেশি, আর induced drag কম।
    • বড় প্রভাব শুধু খুব কাছে: wing মাটি থেকে অর্ধেক wingspan-এর কম height-এ। যেমন 40 m span-এর plane-এ 10 m height-এ induced drag প্রায় 24% কমে, 4 m-এ প্রায় 48%।
    • Low wing plane-এ ground effect বেশি, কারণ wing মাটির কাছে।

    Ground effect-এ ঢোকার সময় (landing)

    • Plane “float” করে: lift বাড়ে, drag কমে। বাড়তি speed থাকলে অনেক দূর ভেসে যায়। Power না কমালে উপরে উঠে যেতে পারে (balloon)।
    • Downwash কমায় tailplane-এর effective angle বাড়ে, tail-এর down load কমে, তাই nose-down pitch। Attitude ধরে রাখতে বেশি back pressure লাগে।
    • Static port-এ pressure সাধারণত বাড়ে: ASI আর altimeter কম দেখায় (under-read)।
    • Short final-এ speed বেশি কমিয়ে angle বাড়িয়ে sink থামালে, ground effect-এ ঢুকে stall হয়ে hard landing হতে পারে।

    Ground effect থেকে বের হওয়ার সময় (take-off)

    • Lift কমে, induced drag বাড়ে: একই CL পেতে high angle লাগে।
    • Downwash বাড়ে, তাই nose-up pitch। Over-rotation আর tail strike-এর ঝুঁকি।
    • ASI আর altimeter over-read করতে পারে।
    • Low speed-এ ground effect-এর সাহায্যে airborne হয়ে গেলে, ground effect ছাড়তেই plane আবার runway-তে বসে যেতে পারে। তাই সঠিক take-off speed মানা জরুরি।
    Landing-এ ground effect-এ ঢুকলে ASI কী দেখায়, সাধারণত?
    Under-read করে, কারণ static port-এ local pressure বাড়ে।

Chapter check

0 / 7

7টা প্রশ্ন। প্রতিটার পরে কারণটা দেখে নাও।

  1. 1. Lift-এর formula কোনটা?

  2. 2. Weight একই রেখে IAS বাড়ালে level flight-এর জন্য angle of attack?

  3. 3. Weight কমালে stalling angle of attack?

  4. 4. L/D max সাধারণত কোন angle of attack-এ?

  5. 5. Wing tip vortex কখন সবচেয়ে শক্ত?

  6. 6. Ground effect-এ ঢুকলে induced drag?

  7. 7. Take-off-এ ground effect থেকে বের হলে pitch tendency?

Chapter 5 complete

এবার exam-এর question দিয়ে practice করো

CAAB exam-এর ধরনে এই chapter-এর questions, প্রতিটার explanation সহ। প্রতিটা subject-এ কিছু question free, শুধু sign in লাগবে। পুরো bank-এর জন্য subscription।