Lesson 1 of 3, 6 min
Aerofoil চেনো: chord, camber, angle of attack
Wing-কে সামনে থেকে কেটে পাশ থেকে দেখলে যে shape-টা পাও, সেটাই aerofoil: এমন একটা shape যা less drag দিয়ে অনেক lift বানাতে পারে। এর প্রতিটা অংশের নাম exam-এ আসে, তাই আগে নামগুলো চিনি।
Aerofoil-এর অংশগুলো: নামে tap করো
Chord line: Leading edge থেকে trailing edge পর্যন্ত সোজা লাইন। এর দৈর্ঘ্যই chord।
Relative airflow-এর তিনটা গুণ
- Direction: flight path (মানে CG-র পথ)-এর সাথে parallel আর উল্টো দিকে। Plane-এর nose কোনদিকে, সেটা এখানে অপ্রাসঙ্গিক।
- Condition: plane-এর কাছের, কিন্তু plane দিয়ে প্রভাবিত না হওয়া air।
- Magnitude: এর speed হলো TAS।
এই তিনটার কোনোটা না মিললে সেটা আর relative airflow না, সেটা effective airflow।
Lift, drag আর total reaction
Aerofoil-এর উপর সব aerodynamic force মিলিয়ে একটা force: total reaction। এটাকে দুই ভাগে ভাঙি: lift = relative airflow-এর সাথে 90°, আর drag = relative airflow-এর সাথে parallel (flight path-এর উল্টো দিকে)।
Camber line আর chord line যদি একই লাইন হয়, aerofoil টা কেমন?
Symmetrical aerofoil। ওর কোনো camber নেই।
Next: Angle বাড়লে pressure-এর কী হয়

