Chapter 8

Turbulence

  1. Lesson 4 of 4, 5 min

    Low level windshear

    Cruise-এ windshear অস্বস্তিকর, কিন্তু take-off আর approach-এ সেটা প্রাণঘাতী হতে পারে: মাটি কাছে, speed কম, সামলানোর জায়গা নেই।

    কোথা থেকে আসে

    • Thunderstorm আর microburst: সবচেয়ে বিপজ্জনক। CB থেকে air ধাক্কা দিয়ে নেমে মাটিতে চারদিকে ছড়ায়, সাথে gust front।
    • Front: বিশেষ করে সক্রিয় cold front পার হওয়ার সময় wind হঠাৎ ঘুরে যায় আর বাড়ে।
    • Low level inversion: রাতে-ভোরে, নিচে শান্ত, উপরে জোরালো wind।
    • Sea breeze front, আর পাহাড়, উপকূল বা বড় বিল্ডিংয়ের পাশে mechanical effect।
    • Low level jet আর জোরালো gusty surface wind।

    Plane-এর উপর প্রভাব

    Approach-এ headwind হঠাৎ বাড়লে (বা tailwind কমলে) IAS বাড়ে, plane glidepath-এর উপরে ওঠে: overshoot-এর ঝুঁকি। Headwind হঠাৎ কমলে (বা tailwind বাড়লে) IAS কমে, plane নিচে নামে: undershoot, যেটা অনেক বেশি বিপজ্জনক।

    Microburst-এ দুটোই পরপর ঘটে: প্রথমে headwind বেড়ে plane উপরে ওঠে, pilot power কমায়, তারপর মাঝখানে downdraught আর সবশেষে tailwind, ঠিক যখন power কম। পুরো গল্প আর recovery technique Principles of Flight-এর windshear chapter-এ আছে।

    Final approach-এ হঠাৎ 20 kt headwind হারিয়ে গেল। কী দেখবে?
    IAS প্রায় 20 kt কমবে, nose নামবে, plane glidepath-এর নিচে যাবে: undershoot-এর ঝুঁকি।

Chapter check

0 / 7

7টা প্রশ্ন। প্রতিটার পরে কারণটা দেখে নাও।

  1. 1. Vertical windshear কী দিয়ে মাপা হয়?

  2. 2. রাতে friction layer-এর গভীরতা দিনের তুলনায়?

  3. 3. Thermal turbulence কোথায় হয় না?

  4. 4. Mountain wave-এর শর্ত কোনটা না?

  5. 5. সবচেয়ে জোরালো rotor কোথায়?

  6. 6. Jet stream-এর প্রধান turbulence কোথায়?

  7. 7. Approach-এ হঠাৎ headwind কমলে প্রথমে কী হয়?

Chapter 8 complete

এবার exam-এর question দিয়ে practice করো

CAAB exam-এর ধরনে এই chapter-এর questions, প্রতিটার explanation সহ। প্রতিটা subject-এ কিছু question free, শুধু sign in লাগবে। পুরো bank-এর জন্য subscription।