Lesson 4 of 4, 6 min
Torque, gyroscopic, slipstream আর P-factor
বেশিরভাগ propeller পেছন থেকে দেখলে clockwise ঘোরে। এর চারটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে, আর মজার ব্যাপার, প্রায় সবগুলোই nose বাঁয়ে টানে।
Torque reaction
Propeller ডানে ঘুরলে plane বাঁয়ে roll করতে চায়। Take-off-এ left wheel-এ more load, বেশি ঘর্ষণ, তাই বাঁয়ে yaw। High power আর low IAS-এ সবচেয়ে বেশি। Contra-rotating propeller দিলে কাটাকাটি হয়ে যায়।
Gyroscopic precession
- Pitch up: নিচে forward force, 90° পরে: ডানে yaw।
- Pitch down: বাঁয়ে yaw।
- বাঁয়ে yaw: pitch up। ডানে yaw: pitch down।
Spiral slipstream
Slipstream plane-এর চারপাশে পেঁচিয়ে পেছনে যায়, fin-এ বাঁ দিক থেকে লাগে, fin-কে ডানে ঠেলে: nose বাঁয়ে। কমানো হয় counter/contra-rotating propeller, rudder-এ ছোট fixed tab, thrust line একটু ডানে কাত করে, বা fin একটু offset করে।
Asymmetric blade effect (P-factor)
High angle of attack-এ shaft একটু উপরে কাত, তাই নিচে নামা (ডান) blade-এর angle বেশি, thrust বেশি: nose বাঁয়ে। Full power আর low speed-এ সবচেয়ে বেশি। Twin-এ critical engine-এর কারণও এটাই (Chapter 12)।
Atmosphere-এর প্রভাব
Density বাড়লে engine-এর power আর propeller-এর drag দুটোই বাড়ে, কিন্তু power বেশি বাড়ে। তাই fixed pitch propeller-এ density বাড়লে RPM বাড়ে, কমলে কমে।
Propeller drill
1 / 7, 0 correctপেছন থেকে clockwise propeller। Take-off-এ torque reaction plane-কে কোন দিকে roll করায়?

